ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মিরপুরের অগ্নিকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান তারেক রহমান

ঢাকার মিরপুরের একটি আরএমজি (তৈরি পোশাক) কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করে জড়িত দায়ীদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি এ আহ্বান জানান।


শোকবার্তায় অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তারেক রহমান। এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্ন রেখে যায়। কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো  প্রাণহানি না ঘটে।’


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিয়ে কর্তৃপক্ষকে দায়ীদের জবাবদিহি করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, দায়ীদের জবাবদিহি করার জন্য আমি কর্তৃপক্ষকে অবিলম্বে, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা।’

ads
ads
ads

Our Facebook Page

↑